ইসলাম হলো চিরায়ত ও শ্রেষ্ঠ রাজনৈতিক মতাদর্শ

 ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়; এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনার সকল পর্যায়ে ইসলামের ভিত্তি থাকতে পারে। ইসলামের শিক্ষা কেবল আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক মতাদর্শ হিসেবেও প্রতিষ্ঠিত। ইসলামী মতাদর্শ এক চিরায়ত ও সর্বকালের জন্য গ্রহণযোগ্য, যা প্রতিটি তন্ত্রের তুলনায় শ্রেষ্ঠ। 


সেক্যুলার মতাদর্শ যেখানে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে এবং প্রায়ই ইসলাম বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হয়ে দাঁড়ায়, সেখানে ইসলামী মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন। ইসলাম নন সেক্টেরিয়ান বা অসাম্প্রদায়িকতা এবং ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্ব দেয়। এখানে প্রতিটি ধর্মের অনুসারী স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে, রাষ্ট্রের পূর্ণ সহযোগিতায়। ইসলামী রাজনৈতিক মতাদর্শ তাই এক পরিপূর্ণ এবং সবার জন্য গ্রহণযোগ্য নীতির উপর ভিত্তি করে, যা সমাজের সকল স্তরের জন্য কল্যাণকর। 


এই চিরন্তন ইসলামি আদর্শের আলোকে, আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থা উন্নত করা সম্ভব, যেখানে শান্তি, ন্যায়বিচার এবং সাম্য প্রতিষ্ঠিত হবে। ইসলামি মতাদর্শ কেবল একটি বিকল্প নয়, বরং একটি অপরিহার্য নীতিমালা, যা সমাজের প্রতিটি স্তরে সঠিক দিকনির্দেশনা প্রদান করতে সক্ষম।


✍️Juhany 

Comments